বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং ইউকে স্পেশাল ফোর্সের সদস্যদের সমন্বয়ে যৌথ প্রশিক্ষণ সিলেট জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরকে স্মরণীয় করে রাখার জন্য এই যৌথ প্রশিক্ষণের আয়োজন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর আরও জানায়, দুই সপ্তাহের এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল কাউন্টার টেররিজমের বিভিন্ন বিষয়বস্তু, যুদ্ধকালীন চিকিৎসা সহায়তা, কাউন্টার আইইডি এবং জিম্মি উদ্ধার সম্পর্কে অভিজ্ঞতা ও বিশেষ জ্ঞান বিনিময়।
