মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৪

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ০৩:১২ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

শনিবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকেরা হলেন- ভোলা জেলার চরফ্যাশন থানার নীলকমল গ্রামের সবুজ মজুমদার (৩১) ও তার স্ত্রী সানজিদা আক্তার (২২) মেয়ে সোহা খাতুন (৫)ও ইশা খাতুন  (০৩)।

মহেশপুর ৫৮ বিজিবির ওই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে  তারা জানতে পারেন বাংলাদেশি ৪ জন নাগরিক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বিজিবির সদস্যরা ওই উপজেলার মাটিলা বিওপির এলাকা থেকে শুক্রবার গভীর রাতে ১ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশুকে আটক করা হয়।

এ ঘটনায় মহেশপুর থানায় পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় আইনে তাদের নামে মামলা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত