সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এএইচএম মাহফুজুল হক (৭২) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। গতকাল সিকৃবির গণসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মাসেই ড. মাহফুজ তার স্ত্রীকে হারিয়েছেন। তার স্ত্রী ইশরাত জাহান জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন।
ড. মাহফুজের মৃত্যুতে সিকৃবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। এছাড়া শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, কর্মচারী পরিষদ, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, গণতান্ত্রিক অফিসার পরিষদ শোক প্রকাশ করেছে।
