কোটালীপাড়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ভ্যানচালক নিহত

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১২:৩৬ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ফুরু শেখ (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারশী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফুরু শেখ উপজেলার তারাশী গ্রামের মৃত হামেদ শেখের ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে কোটালীপাড়া থেকে ছেড়ে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের তারাশী বাসস্ট্যান্ডে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মাঝে পড়ে ভ্যান চালক ফুরু শেখ গুরুতর আহত হয়। তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করা হলে এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

চিকিৎসকের পরামর্শে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ট্রাক ও অ্যাম্বুলেন্স আটক করা হয়েছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত