আঙুল ভেঙে ১২ সপ্তাহের জন্য ছিটকে গেলেন স্টোকস

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ০১:৩৯ পিএম

ভাঙা আঙুলে অস্ত্রোপচার করতে হচ্ছে বেন স্টোকসকে। জুনে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজে এই অলরাউন্ডার থাকতে পারবেন কিনা অনিশ্চিত। সুস্থ হতে তাকে ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে জানিয়েছে ইসিবি। 

বৃহস্পতিবার এক্স-রে ও সিটি স্ক্যান করেন স্টোকস। শনিবার ভারত থেকে নিজ দেশে ফিরবেন তিনি। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ক্রিস গেইলের ক্যাচ তালুবন্দী করার সময় আঙুলে চোট পান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ইংলিশ অলরাউন্ডার। যার ফলে চলতি আইপিএল আর খেলা হচ্ছে না স্টোকসের। 

কিউইদের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হতে আর বাকি ৬ সপ্তাহ। ০২ জুন লর্ডসে সিরিজের প্রথম টেস্ট খেলবে দু’দল। এই সিরিজে ইংলিশরা যে তাদের সেরা অলরাউন্ডার স্টোকসকে পাচ্ছে না তা প্রায় নিশ্চিত। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত