দেড় হাজার কেজি জাটকা জব্দ, কালকিনিতে ৫ ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১২:২৩ পিএম

মাদারীপুরে জাটকা বিক্রির দায়ে ৫ অসাধু ব্যবসায়ীর প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এক হাজার পাঁচশ’ কেজি জাটকা জব্দ করা হয়।

রবিবার সকালে কালকিনির মিয়ারহাটে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কোমর বেপারী, মো. সজিব সরদার, শিপন বেপারী, কালাম সরদার, পারভেজ সরদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কালকিনির মিয়ারহাটের পাইকারী মাছের আড়কে জাটকা বিক্রি হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল।

এ সময় সেখান থেকে হাতেনাতে আটক করা হয় ৫ অসাধু ব্যবসায়ীকে। পাশাপাশি এক হাজার পাঁচশ’ কেজি জাটকা জব্দ করা হয়। আটক ৫ ব্যবসায়ী প্রত্যেককে জাটকা বিক্রির দায়ে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেহেদি হাসান।

এছাড়া জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় দান করা হয়েছে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেহেদী হাসান জানান, জাটকা বিক্রির দায়ে ৫ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় দান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত