জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক ও কলামনিস্ট অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানকে আজ সোমবার পিরোজপুরে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে। তবে শেষ বিদায়েও দেখা পাচ্ছেন না স্ত্রী-সন্তানের। ‘লকডাউনের’ কারণে তারা যুক্তরাষ্ট্র থেকে দেশে আসতে পারছেন না।
গতকাল রবিবার ময়নাতদন্ত শেষে শামসুর রেহমানের মরদেহ নিয়ে পিরোজপুরের উদ্দেশে রওনা হন স্বজনরা। গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে শামসুর রেহমানের ছোট ভাই খালিদ শহিদুর রহমান মিঠু মোবাইল ফোনে দেশ রূপান্তরকে বলেন, ‘মরদেহ নিয়ে আমরা পিরোজপুরে যাচ্ছি। এখনো পৌঁছাতে পারিনি। কাল (আজ সোমবার) সকাল সাড়ে ১০টায় দাফন সম্পন্ন হবে।’
