প্রথম ম্যাচে সাকিব আল হাসানের ব্যাটিং শক্তি থেকে প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় মুম্বাইয়ের অন্য উইকেটে সুনীল নারাইনকে খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স।
রবিবার আরসিবির কাছে হেরে কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলেন, ‘সুনীল নারাইনের চোট রয়েছে। ও ১০০ শতাংশ ম্যাচ ফিট নয়। তবে ও নিশ্চিতভাবেই আমাদের হিসাবের মধ্যে রয়েছে। আরসিবি ম্যাচেই ওর খেলার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে আমরা সাকিবকে খেলাই, কারণ ও আমাদের ব্যাটিংয়ে একটু বেশি হলেও সাহায্য করতে পারবে।’
এর পরই বললেন নতুন ক্রিকেটার নামানোর কথা, ‘তিনটি ম্যাচে প্রত্যাশিত ফল পাইনি। মুম্বাইয়ের অন্য পিচে দলে নতুন ক্রিকেটারদের দেখতে পাওয়া যাবে।’
গত মৌসুমে নারাইন মাত্র ১০ ম্যাচ খেলেছিলেন। ১২০ রানের পাশাপাশি নিয়েছিলেন ৫টি উইকেট। তাকে উপরে পাঠিয়ে ফায়দা লোটা গতকবার মোটেই হয়নি। প্রতিটা ম্যাচেই নারাইন ব্যর্থ হয়েছিলেন।
চলতি আইপিএলে ৩টি ম্যাচ খেলে ৩৮ রান করেছেন সাকিব। বল হাতে নিয়েছেন দুটি উইকেট।
