নিউজিল্যান্ডের সঙ্গে ভ্রমণ উন্মুক্ত অস্ট্রেলিয়ার

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১১:২৫ পিএম

এক বছরেরও বেশি সময় পর অস্ট্রেলিয়া থেকে প্রথমবারের মতো স্বাধীনভাবে দেশে ফিরতে শুরু করেছেন নিউজিল্যান্ডের বাসিন্দারা। গতকাল সোমবার ভ্রমণ উন্মুক্ত হওয়ার দিনে নিউজিল্যান্ডের অকল্যান্ড বিমানবন্দর ভরে ওঠে অশ্রুসিক্ত পুনর্মিলনে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে ‘ট্রাভেল বাবল’ চালু হওয়ার অর্থ হলো এই দুই দেশের মধ্যে ভ্রমণকারীদের আর কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন পড়বে না বলে জানিয়েছে বিবিসি।

কঠোর বিধিনিষেধ অনুসরণের কারণেই মূলত করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আর এই সাফল্যের সূত্রেই দুই দেশই নিজেদের মধ্যে ভ্রমণ অবাধ করতে সক্ষম হয়েছে।

নিউজিল্যান্ডের বিভিন্ন অংশে ভ্রমণের জন্য মুখিয়ে থাকা অস্ট্রেলিয়ার বাসিন্দারা সোমবার বিমানবন্দরগুলোতে জড়ো হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত