কৃষিপণ্য পরিবহনে পঞ্চগড়-ঢাকা বিশেষ ট্রেন

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০৩:০০ এএম

করোনাকালে কৃষিপণ্য ও পার্সেল পণ্য পরিবহনের সুবিধার্থে পঞ্চগড়-ঢাকা রুটে বিশেষ ট্রেন চালু হয়েছে। গতকাল সোমবার পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন এই বিশেষ ট্রেন উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের ব্যবস্থাপক শাহ সুফী নূর মোহাম্মদ, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, স্টেশন মাস্টার মাসুদ পারভেজ ও সবজি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

প্রথম দিনেই পঞ্চগড়ের চারজন ব্যবসায়ী শসা, টমেটো, বেগুন ও শুকনো মরিচসহ তিন টন সবজি রাজধানীর উদ্দেশ্যে পাঠান। রেলওয়ে সুত্রে জানা গেছে, কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে একটি পার্সেল ট্রেন সপ্তাহে শনিবার, সোমবার, বুধবার পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-ঢাকা রুটে চলবে। ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছবে ভোর ৩টায়। সপ্তাহে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ঢাকা-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রুটে ১টি পার্সেল ট্রেন চলবে। ঢাকা ছাড়বে সকাল ৬টায়, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছাবে রাত সাড়ে ৮টায়। বিশেষ পার্সেল ট্রেনে কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে মূল ভাড়ায় ২৫ শতাংশ রেয়তী ও অন্য সব চার্জ রহিত থাকবে।  বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনে ঈশ্বরদী স্টেশনে সংযোজন-বিয়োজন করতে পারবে। পণ্য যেকোনো স্টেশনে নামানো-ওঠানো যাবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত