শুধু একটা ফোনকলের মাধ্যমে ঘরে বসেই পণ্য ক্রয়ের একটি বিশেষ সেবা চালু করেছে সিঙ্গার বাংলাদেশ। ‘একটাই কল দ্যাটস অল’ নামের এই সার্ভিসের আওতায় ক্রেতারা দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই ১৬৪৮২ নম্বরে কল করে সিঙ্গার থেকে কোনো পণ্য কিনতে পারবেন। ২৪ ঘণ্টার মধ্যে ক্রেতার ঘরে পণ্যটি পৌঁছে দেবে সিঙ্গার। ক্রেতা পণ্য বুঝে পাওয়ার পর মূল্য পরিশোধ করবেন। সঙ্গে থাকছে ফ্রি হোম ডেলিভারির সুবিধা। বিজ্ঞপ্তি
×
