করোনা চিকিৎসায় যুক্ত হলো কুমিল্লা সদর হাসপাতাল

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ০৩:০১ এএম

কুমিল্লায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় কুমিল্লা জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) নবাব ফয়জুন্নেছা ডেডিকেটেড করোনা ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ওয়ার্ড উদ্বোধন করেন কুমিল্লা সদর-৬ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। উদ্বোধনের পর তিনি দেশ রূপান্তরকে জানান, করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সদর হাসপালে করোনা ইউনিট চালু করা হয়েছে। এছাড়াও কুমিল্লার তিনটি প্রইভেট মেডিকেল কলেজ হানপাতালে করোনা চিকিৎসায় ৪০টি বেড তৈরি করা হচ্ছে।

করোনা আক্রান্তদের চিকিৎসায় ২০২০ সালের ৩ জুন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউসহ ডেডিকেটেড কভিড-১৯ হাসপাতাল চালু করা হয়। সেখানে ১৮টি আইসিইউ ও ১১৬টি সাধারণ বেডে করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত