ফের প্রিমিয়ার ব্যাংকের এমডি রিয়াজুল করিম

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০১:০৭ এএম

দ্বিতীয় মেয়াদে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হলেন এম রিয়াজুল করিম। এবার তাকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। ২০১৮ সালের এপ্রিল থেকে ব্যাংকের শীর্ষ পদের এই দায়িত্ব পালন করছেন তিনি।

রিয়াজুল করিম ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে কর্মজীবন শুরু করেন। প্রিমিয়ার ব্যাংকে যোগদানের  আগে তিনি প্রাইম ব্যাংকের এএমডি ছিলেন।

ব্রাঞ্চ ব্যাংকিং অভিজ্ঞতার পাশাপাশি দীর্ঘ ১৭ বছর প্রাইম ব্যাংকে সিএফও, সিআরও, সিবিওর মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দেশ-বিদেশে বিভিন্ন ট্রেনিং, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন। ঢাকা বিশ^বিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী রিয়াজুল করিম আইসিএমএবির একজন সম্মানিত ফেলো। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত