গাজীপুরে যুবকের খণ্ডিত লাশ উদ্ধার

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০৪:৩৮ এএম

গাজীপুরের কাশিমপুরে হাত-পা ও মাথাবিহীন অজ্ঞাত পরিচয় এক যুবকের খ-িত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে ৪ নম্বর ওয়ার্ডের সারদাগঞ্জ পুকুর পাড় সংলগ্ন একটি কূপ থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৫-৩০ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে কাশিমপুর থানার ওসি মাহাবুবে খোদা জানান, গতকাল সকালে পরিত্যক্ত ওই কূপে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে দুপুরের দিকে ঘটনাস্থল থেকে হাত-পা ও মাথাবিহীন লাশটি উদ্ধার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত