বিরামপুরে জামায়াতের ছয় নেতাসহ গ্রেপ্তার ১৪

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ০৩:১৭ পিএম

দিনাজপুরের বিরামপুরের নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি জামায়াতের ৬ নেতাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- হাফিজুল ইসলাম (৫৪), এনামুল হক (৪৩), মজনুর রহমান (৪৮), ইয়াকুব আলী (৪৭), মোকছেদ আলী (৫০), মজিবুর রহমান (৫৭), এরা সকলেই এজাহারভুক্ত জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা। পলাতক আসামীরা হলো মজনু, সাইফুল, আইয়ুব, আব্দুল, সুজন, আতিয়ার, রমজান, হুমায়ন। তাদের সকলের বাড়ি বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায়।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, কয়েকদিন আগে হওয়া একটি নাশকতা মামলায় এজাহারনামীয় জামায়াতের ৬ নেতাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

একইসাথে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৮ আসামিকেও তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরা দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। তাদের সকলকে আজ শনিবার সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত