হেফাজতের নায়েবে আমির আবদুল কাদের গ্রেপ্তার

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০২:৪৭ এএম

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শনিবার রাতে রাজধানীর আগারগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০-দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও খেলাফত ছাত্র মজলিসের প্রতিষ্ঠাতা।

ডিবি জানিয়েছে, রাজধানীর পল্টনের বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সাম্প্রতিক সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগ ও ২০১৩ সালের তাণ্ডবের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে হেফাজতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর ১৯ নেতা গ্রেপ্তার হলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত