লালমনিরহাটের হাতীবান্ধায় গতকাল রবিবার পূর্ব শত্রুতার জের ধরে হাসানুর রহমান হিমেল (২৮) নামে এক কলেজ শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে জখম করেছেন রফিকুল ইসলাম নামে এক কলেজশিক্ষক ও তার লোকজন। আহত হিমেল উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় গতকাল রবিবার দুপুরে আহত হিমেল বাদী হয়ে কলেজশিক্ষক রফিকুল ইসলামকে প্রধান আসামি করে আরও পাঁচজনের নামে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দেন। এর আগে সকালে উপজেলার পশ্চিম নওদাবাস গ্রামে মারধরের এ ঘটনা ঘটে। আহত হিমেল উপজেলার নওদাবাস ইউনিয়নের পশ্চিম নওদাবাস গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
অভিযুক্তরা হলেন রফিকুল ইসলাম, রহিম বকস, আশরাফুল, রিসালত, আহসান হাবিব দিপু ও খোরশেদ আলম বাবলু।
এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের মোবাইল ফোনে কল দিলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি।
