স্ট্যান্ডার্ড ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির সভা

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০৫:৪৫ এএম

স্ট্যান্ডার্ড ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৩৫তম সভা গত সোমবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান এসএএম হোসাইন। সভায় কমিটির সদস্য কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মোহাম্মদ আবদুল আজিজ, মো. জাহেদুল হক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা অংশ নেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত