মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। গত বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বালুর ট্রাক থেকে ৭৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় ওয়াসিম নামের একজনকে।
এদিকে অপর এক অভিযানে আদাবর থানার বেড়িবাঁধ এলাকায় পেঁয়াজ পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাক থেকে ২৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ সময় আসমাউল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া বুধবার রাতে বংশাল থেকে ৫০ কেজি গাঁজাসহ মো. বাপ্পি (৩৮) ও মো. মনির হোসেন (৪২) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে ডিএমপির (গোয়েন্দা) লালবাগ বিভাগ। তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ বলেন, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় এনে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা বিক্রি করত।
