পানছড়িতে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০১:২৭ পিএম

খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে পানছড়ির লতিবান ইউনিয়নের কারিগড় পাড়া এলাকায় বাঁধে গোসল করতে নামলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃতরা হলো- খুমবারটি ত্রিপুরা (৮), আব্রাহাম ত্রিপুরা (৫) ও প্রাণটি ত্রিপুরা (৭)।

মৃতদের মধ্যে খুববারটি ও আব্রাহম কারিগড় পাড়া এলাকার সুমন ত্রিপুরার সন্তান। প্রাণটি একই এলাকার তাপস কান্তি ত্রিপুরার সন্তান।

জানা গেছে, শুক্রবার সকালে পার্শ্ববর্তী খালের বাঁধে তিন শিশু গোসল  করতে নামলে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শ্যামল চাকমা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুদের মৃত্যু হয়েছে।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন জানান, বিষয়টি বেদনাদায়ক। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত