কাপ্তাই হ্রদে আগামী ৩ মাস মাছ ধরা নিষিদ্ধ

আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০৫:৫৫ পিএম

কাপ্তাই হ্রদে শনিবার থেকে আগামী তিন মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

শুক্রবার রাঙ্গামাটির বিএফডিসির উপব্যবস্থাপক জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার ১ মে রাত ১২টা থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

তিনি বলেন, এসময় লেকে জাল ফেলে মাছ ধরা, বিপণন, সংরক্ষণ, শুকানো ও পরিবহন নিষিদ্ধ থাকবে।

জাহিদুল আরও বলেন, কাপ্তাই হ্রদ থেকে এ বছর আমরা প্রায় ১০ হাজার মেট্রিক টন মাছ সংগ্রহ করেছি। গত বছর আমরা প্রায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন মাছ সংগ্রহ করেছিলাম।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মো. মামুন বলেন, ভিজিএফ প্রকল্পের আওতায় আমরা কাপ্তাই হ্রদে মাছ ধরে জীবিকা নির্বাহকারী ২২ হাজার ২৫৫ জেলের প্রত্যেককে আগামী দুই মাসের জন্য ৪০ কেজি করে চাল দেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত