করোনায় মারা যাওয়া সরকারি কর্মকর্তারা শ্রেষ্ঠ সন্তান : খালিদ

আপডেট : ০৩ মে ২০২১, ০৬:৩১ এএম

করোনায় জীবন দেয়া সরকারি কর্মকর্তাদের শ্রেষ্ঠ সন্তান ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকারি কর্মকর্তারা করোনার সময়ে জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছেন। সরকারের অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তা করোনায় জীবন দিয়েছেন। তাদের শ্রেষ্ঠ সন্তান ঘোষণা দেওয়া উচিত।’

গতকাল রবিবার সকাল ১০টায় দিনাজপুরের বিরল উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু করোনা মোকাবিলা নয়; আর্তমানবতার সেবা ও উন্নয়নের ক্ষেত্রে যাকে যেখানে দয়িত্ব দিলে দেশটা এগিয়ে যাবে, তাকে সেখানে সে দায়িত্ব দিয়েছেন। উন্নয়নের ক্ষেত্রে তিনি একটা ইউনাইটেড বাংলাদেশ তৈরি করেছেন। অতীতের কোনো প্রধানমন্ত্রী বা সরকারপ্রধান এটা করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত