ছাত্রদল নেতার ওপর হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৪

আপডেট : ০৪ মে ২০২১, ০২:৩০ এএম

যশোর ছাত্রদলের নেতার ওপর হামলার মামলায় জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার শহরের মোল্লাপাড়া, রেলগেট ও জিলা স্কুল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, আনোয়ার পারভেজ ও জুবায়ের হোসেন মারুফ।

কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ কোন্দলে যশোর সরকারি এমএম কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূর ইসলাম রুবেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যার প্রচেষ্টা চালানো হয়। ওই ঘটনায় রুবেলের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় আটকদের আদালতে প্রেরণ করা হলে তাদের কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত