রাজধানীর সবুজবাগে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে রাশেদ ওরফে রাসেল (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। মাদারটেক এলাকার ওই ঘটনায় গতকাল সোমবার সবুজবাগ থানায় একটি মামলা করেছে শিশুটির পরিবার। ঘটনার পর থেকেই রাসেল পলাতক রয়েছে। সবুজবাগ থানার এসআই মো. মঞ্জুর রহমান জানান, গতকাল সকালে শিশুটির মা নাস্তা তৈরি করার সময় পাশেই খেলছিল সে। হঠাৎ শিশুটিকে খুঁজে পাচ্ছিলেন না তিনি। পরে পাশের বাসার ভাড়াটিয়া রাসেলের কক্ষ থেকে শিশুটিকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন তার মা। এরপর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করলেও রাসেল পালিয়ে যায়।
×
