মার্কিন ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডার মধ্যে বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। সোমবার রাতে এক যৌথ টুইটার বার্তায় ২৭ বছরের সংসারের ইতি টানার ঘোষণা দিয়েছেন তারা। তাদের এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ যোগাযোগমাধ্যমগুলোতে চলছে নানা আলোচনা।
বিল ও মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর ফেসবুকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী শবনম ফারিয়াও। তিনি লিখেছেন, “বিল গেটস আর আমি অন্তত একদিক দিয়ে সেইম লেভেলে আছি—এইটা ভেবে আজকে ঘুমটা ভালো হবে! গুড মর্নিং এভরিওয়ান।”
তবে ঠিক কোন দিক থেকে তারা একই লেভেলের—সেটা স্পষ্ট করে বলেননি তিনি। এর আগে গত বছর ২৭ নভেম্বর স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ফারিয়ার। তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের খবরটি জানিয়েছিলেন।
