চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১৪২ জন রোগী শনাক্ত হয়েছে।
বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪ জনের করোনার নমুনা পরীক্ষা করে ১৪২ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ১৪ শতাংশ।
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে শহরের চারজন, উপজেলার একজন।
গত একদিনে চট্টগ্রামে যাদের করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে শহরের ১১৩ জন। বিভিন্ন উপজেলার ২৯ জন।
গতকালও চট্টগ্রামে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছিল। নতুন করে ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১৫ শতাংশ।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে ৫৪৫ জনের মৃত্যু হল। শনাক্ত হয়েছে ৫০ হাজার ৬২০ জনের।
