আতলেতিকোর বিপক্ষেও নিষিদ্ধ কোম্যান

আপডেট : ০৬ মে ২০২১, ০৪:৩১ এএম

গত বৃহস্পতিবার লা লিগায় ন্যু ক্যাম্পে গ্রানাদার বিপক্ষে ১-২ গোলে হারের ম্যাচে চতুর্থ ম্যাচ অফিশিয়ালকে ‘কী এক চরিত্র’ বলে লাল কার্ড দেখেন কোম্যান। নিষিদ্ধ হন দুই ম্যাচের জন্য। এরপর শাস্তির বিরুদ্ধে আপিল করে বার্সেলোনা। কিন্তু গতকাল তা খারিজ করে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এর অর্থ ৮ মে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ডাচ কোচ ডাগআউটে থাকতে পারছেন না। তাকে ছাড়াই রবিবার ভালেন্সিয়াকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষের আতলেতিকোর সঙ্গে সঙ্গে ব্যবধানে ২ পয়েন্টে নামিয়ে এনেছে বার্সেলোনা। শনিবার আতলেতিকোর বিপক্ষে ম্যাচের ফলই এবারের লা লিগা জয়ের ভাগ্য গড়ে দেবে বলে মনে করা হচ্ছে। ৭৬ পয়েন্ট নিয়ে বর্তমানে তালিকার শীর্ষে আছে আতলেতিকো। দুই পয়েন্ট কম নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে হেড টু হেডে পিছিয়ে তালিকার তিনে আছে বার্সা। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত