রংপুরে চেক জালিয়াতির মামলায় ইউপি চেয়ারম্যান আটক

আপডেট : ০৬ মে ২০২১, ০৪:৪১ পিএম

রংপুরের বদরগঞ্জে চেক জালিয়াতি মামলায় ইউপি চেয়ারম্যান আয়নাল হককে আটক করেছে থানা পুলিশ।

বুধবার গভীর রাতে চেয়ারম্যানকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আয়নাল হক বদরগঞ্জ উপজেলার ১০নং মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

থানা পুলিশ জানায়, আয়নাল হকের বিরুদ্ধে চেক জালিয়াতি মামলার আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এরপর বুধবার রাতে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এদিকে চেয়ারম্যান আয়নাল হক জানান, তিনি জামিনে আছেন । জামিনের কাগজপত্র অ্যাডভোকেট কাছে আছে। জামিনের রিকল দিয়ে থানা থেকে যাব।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান আয়নাল হক চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জামিনের রিকল দেখাতে না পারলে তাকে জেলহাজতে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত