পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সন্ধানী ইউনিটিকে রক্ত সংরক্ষণের জন্য একটি ফ্রিজ দিয়েছেন সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. সুলতান আহম্মেদ মৃধা।
বুধবার সকাল ১১টায় মেডিকেল কলেজ হাসপালের অধ্যাপক ডা. ফয়জুল বশারের কাছে রক্ত সংরক্ষণের ফ্রিজটি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম শিপন, রাঙ্গাবালী উপজেলার সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, হাসপাতালের আরএমও ডা. ফাতেমা জাহান, ডা. সিদ্ধার্থ শংকর, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. জাকির হোসেন ও সন্ধানী ইউনিটের সভাপতি রাকিব হাসানসহ অন্যান্য চিকিৎসক, ইন্টার্নি ও সন্ধানী ইউনিটের সদস্যরা।
