অপোর নতুন ক্যামেরা ফোন

আপডেট : ০৭ মে ২০২১, ০৭:২৯ এএম

অধিক স্টোরেজের নতুন ক্যামেরা ফোন আনল অপো। নতুন মডেলের নাম অপো এ ৯৫-৫জি। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৮০০ ইউ মডেলের চিপসেট। ডিভাইসটিতে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজে পাওয়া যাবে। কালো, গ্রেডিয়েন্ট ও রুপালি তিনটি রঙে মিলবে গ্রাহকদের।

অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটিতে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলিড ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের সঙ্গে থাকছে ৬০ হার্জ রিফ্রেশ রেট এবং স্ক্রিন ও বডির অনুপাত ৯০.৮ শতাংশ। ফ্রন্ট ক্যামেরার জন্য রয়েছে একটি হোল পাঞ্চ কাটআউটের ব্যবস্থা।

অপো তাদের ক্যামেরার জন্য বেশ জনপ্রিয়। সেই কারণে এই স্মার্টফোনে রাখা হয়েছে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সঙ্গে আছে ৮ মেগাপিক্সেলের সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ভালো সেলফি ও ভিডিও ক্যামেরার জন্য অপো এ৯৫ ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত