২০২৬ সাল পর্যন্ত পিএসজিতে থাকবেন নেইমার!

আপডেট : ০৮ মে ২০২১, ১০:৩০ এএম

নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ২০২৬ পর্যন্ত পার্ক দে প্রিন্সেসে থাকার চুক্তিপত্রে স্বাক্ষর করবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।

বর্তমান চুক্তি অনুযায়ী, ২০২১/২২ মৌসুমের পর নেইমারের সঙ্গে চুক্তি শেষ হতো পিএসজির। একই চুক্তি রয়েছে কিলিয়ান এমবাপ্পের। গুঞ্জন শোনা যাচ্ছিল, পুরোনো ঠিকানা বার্সেলোনায় ফিরতে পারেন নেইমার। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি’তে কাতালোনিয়া ছেড়ে প্যারিসে আসেন তিনি। এরপর বেশ কয়েকবার তার ফের ক্যাম্প ন্যুয়ে ফেরার গুঞ্জন শোনা গিয়েছিল।

ফরাসি গণমাধ্যম এল’ইকুইপ জানাচ্ছেন, এই বিতর্ক এখন শেষ। সতীর্থ কিলিয়ান এমবাপ্পে পিএসজিতে থাকুক বা অন্য কোথাও যাক, কিংবা সাবেক সতীর্থ লিওনেল মেসি পার্ক দে প্রিন্সেসে আসুক বা না আসুক, প্যারিসেই থাকছেন নেইমার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত