গত ২১ বছরে পুনর্জন্ম নেওয়া বনের আয়তন ফ্রান্সের চেয়েও বড়

আপডেট : ১১ মে ২০২১, ০৩:২৩ পিএম

এক সমীক্ষায় জানানো হয়েছে, ২০০০ সাল থেকে ফ্রান্সের মূলভূমির চেয়েও বড় বনাঞ্চল পুনরায় জন্ম নিচ্ছে পৃথিবীজুড়ে।

এই ম্যাপিং বা মানচিত্র গবেষণায় দেখা গেছে, ট্রিলিয়ন বৃক্ষের এই প্রকল্পে ২০০০ সাল থেকে বিশ্বে ৫৯ মিলিয়ন হেক্টর (১৪৫ মিলিয়ন একর) জায়গা জুড়ে এই বনাঞ্চল বেড়ে উঠছে।

যুক্তরাষ্ট্র বছরে যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নির্গত করে তার চেয়ে বেশি প্রায় ৫.৯ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড এই পুনর্জন্ম নেওয়া বনভূমি শুষে নিতে সক্ষম হবে। এমনটাই উঠে এসেছে গবেষণায়।

image

ডব্লিউডব্লিউএফ’র নেতৃত্বে একটি দল স্যাটেলাইট ডাটা ব্যবহার করে পুনর্গঠিত বনাঞ্চলের ম্যাপ নির্ধারণ করে। এই সমীক্ষায় তাদের সঙ্গে যৌথভাবে কাজ করে বার্ডলাইফ ইন্টারন্যাশনাল এবং ডব্লিউসিএস (ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি)। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এই বনাঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মনে করছেন তারা।

সমীক্ষায় দেখানো হয়, ২০০০ সাল থেকে ব্রাজিলের আটলান্টিক বনভূমিতে ৪.২ মিলিয়ন হেক্টর (১০.৪ মিলিয়ন একর) বনভূমির পুনর্জন্ম হয়েছে। গত ২০ বছরে মঙ্গোলিয়ার উত্তর বোরিয়াল বনভূমিতে ১.২ মিলিয়ন হেক্টর বনভূমি বেড়েছে। গত ৩০ বছরের স্যাটেলাইট ডাটা পরীক্ষা করে জানানো হয়েছে, মধ্য আফ্রিকা এবং কানাডার বোরিয়াল বনাঞ্চলেরও পুনর্জন্ম হয়েছে।

image

সংরক্ষণবাদীরা জোরালোভাবে সতর্ক করে দিয়েছেন, প্রত্যেক বছর অনেক হেক্টর বনাঞ্চলের গাছ কাটা ও পোড়ানো হচ্ছে। বন নিধন ও জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে তারা বনের পুনর্জন্ম সমর্থন দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত