পদোন্নতিপ্রাপ্ত ৬৩ পুলিশ সুপারকে বদলি

আপডেট : ১৭ মে ২০২১, ০৬:৩৫ এএম

পদোন্নতি হওয়া ৬৩ পুলিশ সুপারকে (এসপি) গতকাল রবিবার দেশে পুলিশের বিভিন্ন ইউনিটিতে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বদলির আদেশ দিয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত পুলিশ কর্মকর্তাদের বদলি/পদায়নের আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে। তার মধ্যে ৪৭ জনকেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) বদলি করা হয়েছে। বাকিদের পুলিশ সদর দপ্তর, সিআইডিসহ বিভিন্ন রেঞ্জে বদলি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত