কোল্ড স্টোরেজ আলুর বস্তার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

আপডেট : ১৯ মে ২০২১, ০২:৪৫ পিএম

কোল্ড স্টোরেজগুলোতে আলুর বস্তার ভাড়া দ্বিগুণ করার প্রতিবাদে এবং ন্যায্য ভাড়া নির্ধারণ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁওয়ের আলু চাষি ও আলু ব্যবসায়ী কল্যাণ পরিষদ।

বুধবার সকালে শহরের চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় বক্তারা বলেন, প্রতি বস্তা আলু সংরক্ষণে মূল্য তিনশ থেকে ৩২০ টাকা নির্ধারণ করেছে কোল্ড স্টোরেজের মালিকরা। যা গত বছরে ছিল ১৫০ টাকা থেকে ১৮০ টাকা ছিল। দ্বিগুণ ভাড়া নির্ধারণ করায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকও আলু ব্যবসায়ীরা।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলা ও উপজেলার ২ শতাধিক আলু কৃষক ও ব্যবসায়ী। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন মো. রমজান আলি, সভাপতি আলু চাষি ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতি, ও সাধারণ সম্পাদক মো. হাসিবুল ইসলামসহ অন্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত