বিমানবন্দরে ইয়াবাসহ পোস্ট অফিসের ৪ কর্মী আটক

আপডেট : ১৯ মে ২০২১, ১১:২২ পিএম

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ৩৫৫ পিস ইয়াবাসহ পোস্ট অফিসের ৪ কর্মচারীকে আটক করা হয়েছে।

বুধবার সকালে তাদের আটক করা হয় বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল-আহসান।

তিনি জানান, আনুমানিক সকাল ৭টার দিকে ৮ নম্বর হ্যাঙ্গার গেটে পোস্ট অফিসের মালামাল স্ক্যান করার সময় এভসেক সদস্য সুলতান মাহমুদ ইয়াবা সদৃশ বস্তু শনাক্ত করেন। খবর পেয়ে বিমানবন্দরের সিকিউরিটি ম্যানেজার স্কোয়াড্রন লিডার আশেকিন, ফারিহা ও সহকারী পুলিশ সুপার আনিতা ইয়াবার উপস্থিতি নিশ্চিত করেন। এ সময় ২ হাজার ৩৫৫ পিস ইয়াবাসহ পোস্ট অফিসের ৪ কর্মচারীকে আটক করা হয়।

আটক ৪ ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। আটকৃতদের নাম, পদবি প্রকাশ করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত