বিশ্বে এক বছরে সাড়ে পাঁচ কোটি মানুষ বাস্তুচ্যুত

আপডেট : ২১ মে ২০২১, ১২:২১ এএম

বিশ্বে গত বছর প্রতি সেকেন্ডে কেউ না কেউ যুদ্ধ কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে বাস্তুচ্যুত হয়েছে। সম্প্রতি ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার (আইডিএমসি) ও নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) করা এক রিপোর্ট বলছে, ২০২০ সালে বিশ্বে সাড়ে পাঁচ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

গত বছরের প্রায় পুরো সময়ই বিশ্ব ছিল করোনাভাইরাসের কারণে লকডাউনে আবদ্ধ। এমন পরিস্থিতির মধ্যেও বাস্তুচ্যুত হওয়ার ঘটনা মনিটরিং সংস্থাগুলোসহ বিশ্লেষকদের বিস্মিত করেছে।

২০২০ সালে ঝড়, আঞ্চলিক সংঘাত ও সহিংসতার কারণে নিজ দেশের মধ্যেই সাড়ে চার কোটি মানুষ বাস্তুহারা হয়েছে। গত দশ বছরের ইতিহাসে এই হারকে সর্বোচ্চ বলা হচ্ছে। আইডিএমসির নির্বাহী পরিচালক আলেকজান্দ্রা বাইলেক এএফপিকে বলেন, ‘দেশের অভ্যন্তরে ও বাইরে বাস্তুহারা হওয়া মানুষের সংখ্যা গত বছর অনেক বেশি ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত