বাংলাদেশে প্রথম বিশ্ব মেডিটেশন দিবস পালিত

আপডেট : ২২ মে ২০২১, ০৩:১৭ এএম

দেশে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নিয়মিত মেডিটেশন, সুস্থ সফল সুখী জীবন’। সারা দেশে লাখো মানুষ এদিন বিভিন্ন স্থানে থেকেও সকাল সাড়ে ৯টায়, মেডিটেশনে নিমগ্ন হন। লাখো ধ্যানীর সমবেত নিমগ্নতার ভেতর দিয়েই মূলত দিবসটিকে উদযাপন করা হয়।

গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব চত্বরে দিবসটি উপলক্ষে বিশেষ আয়োজন করে কোয়ান্টাম ফাউন্ডেশন। দিবসটি উপলক্ষে ফাউন্ডেশনটির পক্ষ থেকে সচেতনতামূলক ডকুমেন্টারি, বিশেষ মেডিটেশন প্রকাশ ও বিশেষ আলোচনার আয়োজন করা হয়।

কোয়ান্টাম ইউটিউব চ্যানেলে দিনব্যাপী সরাসরি অনুষ্ঠিত হয় সচেতনতামূলক নানা অনুষ্ঠান। আহ্বান জানানো হয় একটি প্রতিযোগিতার। যেখানে অংশগ্রহণকারীরা মেডিটেশন বিষয়ক রচনা, ছবি, ফটো ও ভিডিও তৈরি করে ৫ জুনের মধ্যে পাঠাতে পারবেন। প্রতিযোগিতার জন্য ঘোষণা করা হয় ৫৮টি পুরস্কার। প্রত্যেক বিজয়ী পাবেন ১০ হাজার টাকা মূল্যমানের বই। লিংক www.quantummethod.org.bd

 গত কয়েক বছর ধরে পৃথিবীজুড়ে কিছু প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে ২১ মে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিভিন্ন শ্রেণি-পেশা-বয়সের লাখো মানুষ এতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক সমন্বয় সুরাইয়া রহমান বলেন, কোয়ান্টাম বিশ্বাস করে, ‘দেশের সকল পর্যায়ে মেডিটেশন চর্চা বিস্তৃত হলে এ দেশ রূপান্তরিত হবে সুস্থ সবল কর্মোদ্যমী সুশৃঙ্খল জনগোষ্ঠীতে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত