৫৪ দিন পর শুটিংয়ে এসে অভিনয় ভুলে গেছি: মেহজাবিন

আপডেট : ২২ মে ২০২১, ১০:৩০ পিএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী দীর্ঘদিন পর আবারও কাজে ফিরেছেন। মেহজাবিনের ভাষায় তিনি প্রায় ৫৪ দিন পর শুটিংয়ে ফিরেছেন। ফেসবুকে নিজের এই ফেরার কথা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। ছয় সেকেন্ডের সেই ভিডিওর ক্যাপশনে মেহজাবিন লিখেছেন, ‘৫৪ দিন পর শুটিংয়ে ফিরছি। মনে হচ্ছে অভিনয় ভুলে গেছি।’

মূলত করোনার প্রকোপের কারণে মেহজাবিন এই দীর্ঘ বিরতি নেন। জানা যায়, নির্মাতা ভিকি জাহেদের একটি নাটকের শুটে অংশ নিয়েছেন মেহজাবিন চৌধুরী। সঙ্গী  জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এর বাইরে বিস্তারিত তথ্য এখনই বলতে নারাজ নাটকের টিম।

এই ঈদে মেহজাবিন অভিনীত বেশ কিছু নাটক ও টেলিফিল্ম প্রচারিত হয়েছে। মেহজাবিন জানান, এগুলোর শুটিং হয়েছিল অনেক আগে। লকডাউনের শুরু থেকেই তিনি শুটিং করা বন্ধ করে দিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত