এবার ধান কেটে কৃষকদের বাড়িতে পৌঁছে দিলেন ঠাকুরগাঁও ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল বলেন, ঠাকুরগাঁও জেলা, উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে নারগুণ ইউনিয়নে কৃষকদের পাকা ধান জমি থেকে কেটে তারা সকলে মিলে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
এই ধান কাটা কর্মসূচিতে ছিলেন- জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুল হক রেজু, সাংগঠনিক সম্পাদক সুমন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন ইসলাম বাবু, সদস্যসচিব সৌরভ হালদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজু আহমেদ, সদস্যসচিব আবু সায়ীদ, যুগ্ম-আহ্বায়ক হুমায়ূন কোভিদসহ নারগুণ জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়ন ছাত্রদলের নেতা–কর্মীরা।
