ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষ

আপডেট : ২৫ মে ২০২১, ১১:৫৩ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পর শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি অনুপম ও সাধারণ সম্পাদক হাসান গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষ ভর্তির দিন সকাল থেকেই ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক গ্র“পের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নেন। একপর্যায়ে দুই গ্র“পের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। এরই জেরে দুপুরের দিকে দুপক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান,  বর্তমানে কলেজ ক্যাম্পাস পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান ওসি।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ জানান, অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত