মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশে আক্রান্তের হার কিছুটা কমলেও এখনো মৃত্যুর হার কমেনি ফরিদপুরে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এ চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
ফরিদপুর সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, ফরিদপুরে করোনা টেস্ট অনুযায়ী আক্রান্তের হার ২০.৭৪ শতাংশ এবং আক্রান্তদের মৃত্যুর হার শতকরা ১.৭২।
তিনি আরও বলেন, করোনায় সুস্থতার হার শতকরা ৯৬.৩২। জেলায় এ পর্যন্ত মারা গেছেন মারা গেছেন ১৮০ জন।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রথম থেকে জেলা জুড়ে বিভিন্নভাবে জনসাধারণকে সচেতন করতে নানা উদ্যোগ নিয়েছি।
