করোনা প্রতিরোধে ‘ওরো-ন্যাজাল স্প্রে’ অনুমোদনের অপেক্ষায়

আপডেট : ২৬ মে ২০২১, ১০:৫৬ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একদল চিকিৎসকের গবেষণালব্ধ ‘ওরো-ন্যাজাল স্প্রে’ আলোর মুখ দেখাচ্ছে বলে দাবি করা হয়েছে। তাদের ভাষ্য, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে রেজিস্ট্রেশনভুক্ত এ গবেষণা প্রটোকলটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিকেল মেজারমেন্টসের (বিএমআরসিএম) ইথিক্যাল কমিটির ছাড়পত্র প্রাপ্তির পরিপ্রেক্ষিতে ঢামেক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ক্লিনিক্যাল ট্রায়ালও সম্পন্ন করা হয়েছে। ট্রায়ালটির ফলাফল সন্তোষজনক বলেও দাবি করা হয়েছে। বিআরআইসিএমর মহাপরিচালক ড. মালা খান গবেষণা কার্যক্রমটি পরিচালনা নিশ্চিত করেন বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত