নাটোরে সেই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বহিষ্কার

আপডেট : ২৭ মে ২০২১, ১১:০৫ পিএম

নাটোর শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাফিউল ইসলাম অন্তরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম আজিজ স্বাক্ষরিত চিঠিতে ওই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, নাটোর শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাফিউল ইসলাম অন্তরকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থেকে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ ও গণতন্ত্রবিরোধী কর্মকান্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে ২৬ মে ২০২১ তারিখ থেকে নাটোর শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আবু রায়হানকে মারধর, প্রাণনাশের হুমকি এবং সরকারি কাজে বাধাদানের মামলায় গত মঙ্গলবার অন্তরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত