আর কিছুক্ষণ পরই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে একে অপরের মুখোমুখি হবেন পেপ গার্দিওলা ও টমাস টুখেল। তার আগে মজার একটা দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়।
সময়ের অন্যতম সেরা দুই কোচ গার্দিওলা ও টুখেলের একে অপরের প্রতি রয়েছে দারুণ শ্রদ্ধা। দুজনের আগের বিভিন্ন সাক্ষাতে যার প্রমাণ মিলেছে। তবে আজ রাতে মাঠের লড়াইয়ে একে অপরকে যে ছেড়ে কথা বলবেন না কেউই, সে তো জানা কথাই।
ফাইনাল ম্যাচের আগে টুখেলকে দেখা গেল কোচিং স্টাফের সঙ্গে মজা করছেন। তিনি ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলা ডাগআউটে কীভাবে নির্দেশনা দেন, তা অবিকল নকল করে দেখাচ্ছিলেন।
এ সময় সংবাদমাধ্যম দ্য স্যানের ক্যামেরা তাকে অনুসরণ করছিল। টুখেল বিষয়টি বুঝতে পারতেই চুপ হয়ে যান। এ সময় হাসতে দেখা যায় তাকে। পরে পাপারাজ্জিদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি।
