মহাকাশ স্টেশনে ভিড়ল চীনের কার্গো স্পেসক্রাফট

আপডেট : ৩০ মে ২০২১, ০২:১১ পিএম

চীনের একটি কার্গো স্পেসক্রাফট সরঞ্জাম ও সরবরাহ নিয়ে দেশটির নির্মাণাধীন ভবিষ্যৎ মহাকাশ স্টেশনের মূল মডিউলে ভিড়েছে।

বেইজিং সময় ভোর ৫টা ১ মিনিটে এটি স্পেস স্টেশনের তিয়ানহি কোর মডিউলের সঙ্গে ডকিং সম্পন্ন করে বলে রবিবার জানায় সিনহুয়া।

এর আগে লং মার্চ-৭ওয়াই৩ রকেটের মাধ্যমে শনিবার রাত ৮টা ৫৫ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপের ওয়েনচাং উৎক্ষেপণ সাইট থেকে খাদ্য, যান্ত্রিক সরঞ্জাম এবং জ্বালানি ভর্তি তিয়ানঝু-২ কার্গো স্পেস ফ্লাইট উৎক্ষেপণ হয়।

কক্ষপথে স্থাপিত ‘তিয়ানগং বা হ্যাভেনলি ভ্যাসেল’ নামে স্পেস স্টেশনটিতে যান্ত্রিক অ্যাসেম্বলিং করে পূর্ণাঙ্গ রূপ দিতে চীনের এ ধরনের প্রায় ১১টি কার্গো মিশন পাঠাতে হবে।

এটি এই মিশনের দ্বিতীয় ফ্লাইট ছিল বলে চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) জানায়।

আশা করা হচ্ছে, ২০২২ সালে স্পেস স্টেশনটি পুরোপুরি চালু হবে। ২০২৮ সালে বর্তমান আন্তর্জাতিক স্পেস স্টেশনের কার্যকালের মেয়াদ শেষ হবে। এরপরে তিয়ানগংই হবে কক্ষপথে মানুষের একমাত্র আউটপোস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত