বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের বিদ্যালয়গুলো জাতীকরণসহ ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি।
গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কের ফুটপাতে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
অবস্থান কর্মসূচিতে সমিতির আহ্বায়ক মো. আরিফুর রহমান অপুসহ সারা দেশের বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শতাধিক শিক্ষক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।
