চতুর্থ সন্তানও মেয়ে হওয়ায় পুকুরে ফেলে হত্যা করলেন মা!

আপডেট : ০২ জুন ২০২১, ১২:০৩ পিএম

পরপর চার সন্তানই মেয়ে হওয়ায় আট দিনের নবজাতককে পুকুরের পানিতে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা তালা উপজেলা খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে।

তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল জানান, রায়পুরের মানিক ঘোষ ও শ্যামলী ঘোষ দম্পতি পর পর চারবার কন্যা সন্তান হওয়ায় আট দিনের নবজাতককে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করেছেন গর্ভধারিণী মা।

সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ নবজাতকের মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে। একই সঙ্গে মা শ্যামলী ঘোষকে (৩৬) আটক করে।

তিনি রাতের কোনো এক সময় নবজাতককে পুকুরে ফেলে দেয়ার কথা এবং স্বামী কর্তৃক কন্যা সন্তানের জন্য ভৎর্সনার কথাও পুলিশকে জানিয়েছে। পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করছে। অধিকতর তদন্তে সার্বিক তথ্য বের হবে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত