আলোচনা সভায় জাফরুল্লাহ

সুশাসন প্রতিষ্ঠায় দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চাই

আপডেট : ০২ জুন ২০২১, ১১:২৭ পিএম

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম হলে বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) উদ্যোগে ‘সুশাসনে গণতন্ত্রের বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভা এবং গরিব-অসহায়দের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের প্রাণের মানুষ। উনি গণতন্ত্রের জন্য আজীবন লড়াই-সংগ্রাম করেছেন। তাই ওনাকে (বঙ্গবন্ধু) যদি আমরা শ্রদ্ধা করি, আজকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র মানে এক দিনের ভোট না, সুশাসন। কিন্তু সুশাসন আজ অনুপস্থিত। আমরা একটি কল্যাণকর রাষ্ট্র চাই, যেখানে গণতন্ত্র ও সুশাসন থাকবে।’ আক্তার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত