আখাউড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট : ০৪ জুন ২০২১, ০৯:৩৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন ও আখাউড়া পৌরসভা দল মুখোমুখি হয়। 

শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে উভয় দল ৭০ মিনিট খেলায়  ১-১  গোল করায় খেলা টাইব্রেকারে গড়ায়। পরে আখাউড়া পৌরসভা দল ৮ -৭  গোলে জয়ী হয়ে জেলা পর্যায়ে খেলার কৃতিত্ব অর্জন করে। খেলার ম্যান অফ দা ম্যাচ হন মনিয়ন্দ ইউনিয়ন দলের খাঁন জালাল, ম্যান অফ দা টুর্নামেন্ট হন আখাউড়া পৌরসভা দলের মো. হামিম।

আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২ জুন থেকে এই খেলা শুরু হয়। উপজেলার মোট ছয়টি দল টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন। মাঠে খেলা পরিচালনা করেন রেফারি মো. মুরশিদ, জহির খান ও শাকিল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক  ও সাবেক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ আবু জামাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ ভূঁইয়া বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শওকত আকবর খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসলেহ উদ্দীন, উপজেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জালাল হোসেন মামুন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. অমিত হাসান আবির ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত