ঢাবি সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন আবুল মনসুর

আপডেট : ০৫ জুন ২০২১, ১০:১১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মাদ। শনিবার সকালে বিদায়ী চেয়ারম্যান কাবেরি গায়েনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনাউজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, আপনাকে (অধ্যাপক আবুল মনসুর আহাম্মাদ) জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ, ১৯৭৩ এর অন্তর্ভুক্ত প্রথম স্ট্যাটিউটস এর ৪৩ (১) ধারা অনুযায়ী উপাচার্য তিন বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান নিয়োগ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত